সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহে পানিতে ডুবে সহোদ দুইভাইয়ের অপমৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪, ১.৪২ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ নগরীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের দুইভায়ের নাম ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক । তারা ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড়ের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মো. কামাল সদর উপজেলার পরানগঞ্জ শ্রীগলদি গ্রামের বাসিন্দা। গত ১০/১২ বছর যাবত কামাল স্বপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে বসবাস করে আসছেন। বিল্লাল পেশায় ভ্যানচালক, তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন।

ঘটনার দিন সকালে সন্তানদের বাসায় রেখে কাজ করতে চলে যান কামাল ও তার স্ত্রী। দুপুরের পর থেকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায় শিমুলতলি মোড়ের একটি পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি মো. মাইন উদ্দিন আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com