সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪, ১.৪০ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যানের বাতাসে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সাজেদা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বোরোধান মাড়াই করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ওড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় সাজেদা খাতুনের। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ফ্যানের বাতাসে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি নিহত হয়েছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com