বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

ব্রিটেনে প্রবেশের চেষ্টা সহস্রাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৫.১৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ব্রিটেন মাত্র দুইদিনে    পাড়ি দেয়ার চেষ্টাকালে এক হাজার ১১৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কিংবা বাধা দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ খবর জানায়।
চলতি বছরের শুরুতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর চ্যানেল পাড়ি দেয়ার কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ শনিবার বলেছে, শুক্রবার ১৭ বার অভিযান চালিয়ে ৪৯১ জন এবং পরে আরো ২৩ বার অভিযান চালিয়ে ৬২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে এই দুই দিনে ফ্রান্স ৪১৪ জন অভিবাসন প্রত্যাশীর ব্রিটেন যাওয়া ঠেকিয়ে দিয়েছে।
ফ্রান্স রোববার বলেছে, তারা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগী হওয়া আরো ৩৪২ জনকে উদ্ধার করেছে।
ব্রিটেনের অভ্যন্তরীণ বার্তা সংস্থা পিএ বলছে, চলতি বছরের শুরু থেকে ছোট্ট নৌকায় করে  ১৭ হাজারেরও বেশি লোক চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছে। এ সংখ্যা ২০২০ সালের মোট সংখ্যার দ্বিগুণ।
এ প্রেক্ষাপটে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী গেরাল্ড ডারমানিন শনিবার ইউরোপীয় ইউনিয়ন  ও ব্রিটেনের মধ্যে অভিবাসন চুক্তির আহ্বান জানিয়েছেন।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ে দেখভালকারী দলের প্রধান ডান ও’মাহোনি বিপদজনকভাবে চ্যানেল পাড়ি দেয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে বলেছেন, সরকার তা প্রতিহত করতে বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com