বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রাইজ মানি

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮.৫৬ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টির  বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে বিশ্বকাপের প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে পুরস্কার দেওয়া হবে ১৬ লাখ ডলার। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের জন্যই রয়েছে পুরস্কার। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ৫৬ লাখ ডলার বরাদ্দ করেছে আইসিসি।

আজ  বিকেলে এক বিবৃতিতে প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বিভিন্ন দলের জন্য বরাদ্দ হওয়া প্রাইজ মানির তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের অবিভাবক সংস্থা।

আইসিসির তালিকা অনুসারে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলের প্রত্যেকে পাবে ৪ লাখ মার্কিন ডলার করে।

২০১৬ সালের বিশ্বকাপের মতো এবারও সুপার টুয়েলভ পর্বে প্রতি জয়ে বোনাস দেবে আইসিসি। সুপার টুয়েলভের ৩০ ম্যাচের প্রতিটিতে জয়ী দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর জন্যও রয়েছে বরাদ্দ। প্রতিটি দলকে ৭০ হাজার মার্কিন ডলার করে দেবে আইসিসি।

একই সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেও থাকছে পুরস্কার। প্রথম পর্বের ম্যাচে জিতলে দেওয়া হবে ৪০ হাজার ডলার করে।  এই পর্বে হবে ১২ ম্যাচ। ১২ ম্যাচের এই প্রতিযোগিতা থেকে বাদ পড়া দলগুলোকে দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে।

প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে ৮টি দল। দলগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা।

অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা ৪ দল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com