রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৭.৪৮ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় এস.আই জয়ন্ত চৌধুরী ,এস আই শহিদুল ইসলাম,এ,এসআই পরিতোষ সহ সঙ্গীয় পুলিশ নিয়ে ওই গ্রামের আশরাফ আলী নামে জনৈক ব্যক্তির নির্মানাধীন একটি পুরাতন একতলা ভবনে কথিত বিকাশ অফিস কার্যালয়ে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্য কাওসার হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার(১৮),কুটি মিয়ার ছেলে উজ্জল শেখ(১৮) ও মোকলেস হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার(২৫)কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে প্রতারনার কাজে ব্যবহৃত বিপুল পরিমান সীম এবং অন্যান্য সরঞ্জাম জব্ধ করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com