রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক সহ মোটর সাইকেল ছিনতাইকারী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৫.০৯ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্র সস্ত্র সহ রোড ডাকাতির অন্যতম সদস্য মোটর সাইকেল ছিনতাইকারী আকতার হোসেন (৩২)কে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই গ্রামের সোলাইমান হোসেন এর ছেলে। সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানান, গত ২অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদুরে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। এর পর মোটর সাইকেলের মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাক সহ কয়েকজন লোক তার পথ রোধ করে নগদ টাকা মোবাইল সেট ও তার মোটর সাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন। ফলে এর পর হতে পুলিশ হন্য হয়ে ওই ছিনতাইকারীদের সনাক্ত ও ধরতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানার তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে আকতার হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে বাংলাদেশ আর্মড পুলিশ (এপিবিএন) এর ১ সেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, বড় ধরনের কোন রড কাটার জন্য একটি উন্নতমানের বড় কাটিং প্লাস, ছিনতাই করা ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক আকতার ২অক্টোবর ওই মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছেন। আটক আকতার হোসেন এর বিরুদ্ধে রোড ডাকাতি. দস্যুতা ও সরকারী পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com