রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেবীদ্বারে ব্র্যাক স্কুলের ছাত্রী ৩ মাসের অন্তঃস্বত্বা,ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১১.৫০ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

 এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি দেবীদ্বারে ৩ মাসের অন্তঃস্বত্বা এক কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, ধর্ষক গ্রেফতার। ঘটনাটি ঘটে চলতি বছরের গত ২ জুলাই দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামে। অন্তঃস্বত্বা ওই কিশোরীর শারিরীক অবস্থার অবনতী দেখা দিলে তার পরিবার রোববার রাতে দেবীদ্বার উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে আল্ট্রাসনো সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন ওই কিশোরী ৩ মাসের অন্তঃস্বত্বা। ওই ঘটনায় রোববার দিবাগত রাতেই ৩ মাসের অন্তঃস্বত্বা ওই কিশোরীর মা’(৩৯) পৌর এলাকার বিনাইপাড় গ্রামের আঞ্জুমান’র ছেলে মোঃ সোহাগ মিয়া(২১)কে অভিযুক্তসহ একমাত্র আসামী করে দেবীদ্বার থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯(১)’র ধারায়) একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৫, তারিখ- ০৪/১০/২০২১ইং।) মামলার বাদী (৩৯) জানান, ধর্ষক সোহাগ আমাদের প্রতিবেশী। প্রায় তিন মাস পূর্বে সোহাগের বোনের বাচ্চা হয়, ওই বাচ্চা দেখাভালের জন্য আমার মেয়েকে তাদের ঘরে রাখা হয়। আমি এবং আমার স্বামী দিনমজুর, পরের সংসারে কাজ করে জীবীকা নির্বাহ করে আসছি। আমার মেয়ে শারেরীক অবস্থা দেখে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়,- মেয়ে তাদের ঘরে থাকা অবস্থায় প্রায় তিন মাস পূর্বে (গত ২ জুলাই রাতে) সোহাগ তার নিজ ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার সংবাদে তাৎক্ষনিক দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান’র নেতৃত্বে কুইক সার্ভিস টিমের অভিযানে রোববার দিবাগত শেষ রাতেই বিনাইপাড় গ্রামের গোলাম মোস্তফার বাড়ি থেকে আঞ্জুমান’র ছেলে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের সূটকী দোকানের কর্মচারী অভিযুক্ত মোঃ সোহাগ মিয়া(২১)কে আটক করে থানায় নিয়ে আসে। ওই কিশোরীর মা আরো জানান, তার মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলে তৃতীয় ত্রেণীতে লেকাপড়া করত। মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ নাজমুল হাসান জানান, সোমবার সকালে ভিক্টিম কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, মেডিকেল পরীক্ষা শেষে কুমিল্লা ৪নং সিনিয়র জুডিশিয়াল বিচারিক আদালতের বিচারক ফারহানা সুলতানা’র নিকট ভিক্টিম তার ২২ ধারায় জবানবন্ধি রেকর্ড করেন। অপর দিকে আসামী সোহাগকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। দেবীদ্বার থানার অফসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পরই কুইক সার্ভিস টিমের অভিযানে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে আজ কোর্ট হাজতে চালান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com