শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৪.৩৪ পিএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন। এর অনুমতিও দিয়েছে আইসিসি।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারন ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। বাছাই পর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

গতকাল রোববার থেকে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে  আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইট থেকে (https://www.t20worldcup.com/tickets)   টিকেট কেনা যাবে।

টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকেটের মূল্য ১০ ওমানি রিয়াল দিয়ে শুরু হচ্ছে। আরব আমিরাতের মূল পর্বে টিকেটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম দিয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক উপস্থিতি নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সবকিছু বিবেচনা করে মাঠে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে আইসিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com