রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শেরপুরে পাখি শিকারীরা মরদেহ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০.৩১ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলায় রোপা আমনের ধান ক্ষেত থেকে শাজাহান (৫০) নামের এক পাখি শিকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার পুত্র। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাজাইকাটা পুর্বপাড়া এলাকার মোসারফ হোসেন বিকেলে তার রোপা আমনের ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

পরে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের পাশের পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়। মাঝে মাঝে ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসত। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পাখি শিকারের সময় সে স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে রাতে তার নাম পরিচয় জানা যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা হচ্ছে সে পাখি শিকারী এবং পাখি শিকার করতে এসে স্ট্রোক করে। পরে সেখানেই তার মৃত্যু হয়। এ সংক্রান্তে নকলা থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com