শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মহাকাশেই হারিয়ে গেল চিনা উপগ্রহ ‘শিয়ান-১০’

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১১.১৪ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আকাশে দেখা গিয়েছিল আগুনের গোলা। আকারে বেশ বড়। কিন্তু কেন তা বোঝা যাচ্ছিল না। সন্দেহ,সংশয় ইতিউতি উঁকি মারলেও।
মহাকাশ অভিযানে তাদের ব্যর্থতার কথা শেষ পর্যন্ত স্বীকার করল চিন। জানাল, ‘শিয়ান-১০’ উপগ্রহটিকে তারা পৃথিবীর কক্ষপথে পাঠাতে পারেনি। যান্ত্রিক গোলযোগে সেটি মহাকাশেই হারিয়ে গিয়েছে।

সোমবার দক্ষিণ চিনের সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৩বি রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় ‘শিয়ান-১০ উপগ্রহটিকে। তার কয়েক ঘণ্টা আগেই উত্তর-পশ্চিম চিনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে কুয়াইঝাউ-১এ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় আরও একটি উপগ্রহ- ‘জিলিন-১ গাওফেন-০২ডি’ উপগ্রহটিকে।

মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে জিলিন-১ গাওফেন-০২ডি উপগ্রহটি সফল ভাবে স্থাপিত হয় পৃথিবীর একটি কক্ষপথে। কিন্তু কোনও খবরই মিলছিল না অন্য চিনা উপগ্রহ শিয়ান-১০-এর।

বরং শিয়ান-১০ উৎক্ষেপণের কিছু পরেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌সের আকাশে দেখা যায় আগুনের বিশাল গোলা। তখন থেকেই সন্দেহ, সংশয় ইতিউতি উঁকিঝুঁকি মারতে শুরু করে। স্পেস নিউজ-এর তরফে টুইট করে জানানো হয়, লং মার্চ-৩বি রকেটের একেবারে শেষ স্তরের খোলটি জ্বলে যাওয়ার জন্যই হয়তো আকাশে দেখা গিয়েছে আগুনের গোলা।

ঘটনা হল, প়ৃথিবীর ঠিক কোন কক্ষপথে পাঠাতে চাইছে শিয়ান-১০ উপগ্রহটিকে, চিন আগে তার কিছুই জানায়নি। যদিও আমেরিকার স্পেস ফোর্স তথ্যাদি বিশ্লেষণ করে জানিয়েছে, শিয়ান-১০ উপগ্রহটিকে চিন পাঠাতে চেয়েছিল পৃথিবীর জিওসিনক্রোনাস কক্ষপথে। সামরিক গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com