শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আমেরিকায় করোনার মৃতের সংখ্যা ছাড়াল ৭ লক্ষ

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০.২২ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

আমেরিকায় করোনার কারণে মৃতের সংখ্যা ছাড়াল ৭ লক্ষ। শুক্রবারে এই তথ্য জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। দেখা গিয়েছে, মৃতের সংখ্যা ৬ লক্ষ থেকে ৭ লক্ষ ছুঁতে সময় লেগেছে মাত্র ১০৮ দিন। অর্থাৎ গত তিন মাসেরও বেশি সময় ধরে এ দেশে রোজ গড়ে হাজার জনের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন আমেরিকার করোনা বিশেষজ্ঞেরা।

মৃত্যুর নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল এবং ভারত। সরকারি তথ্য অনুযায়ী, ব্রাজিলে মৃত্যু হয়েছে অন্তত ৫,৯৭,০০০ জনের। শনিবার পর্যন্ত ভারতে সেই সংখ্যাটা ৪,৪৮,৫৭৩ জন। শুধু মৃত্যু নয়, সংক্রমণের নিরিখেও বিশ্বের শীর্ষে রয়েছে আমেরিকা। ডেল্টা স্ট্রেনের কারণে এই বাড়বাড়ন্ত বলে মনে করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব টিকা নেওয়ার আর্জি জানাচ্ছে প্রশাসন।

দেশের প্রায় ৫৫.৭ শতাংশ মানুষের করোনা টিকাকরণ সম্পূর্ণ হলেও অনেকেরই টিকায় অনীহা রয়েছে। তাঁদের থেকে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। অন্য দিকে বহু শিশু টিকাকরণের আওতায় না আসায় আগামী দিনে ওদের ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। সুরক্ষার খাতিরে তাই স্কুল ও কলেজ পড়ুয়াদের টিকাকরণ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ক্যালিফর্নিয়ার প্রশাসন।

আর কিছু দিনের মধ্যেই সমস্ত স্কুল-কলেজ পুরোদমে খুলতে চলেছে। পড়ুয়াদের নিরাপত্তার খাতিরে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদের টিকাগ্রহণ আবশ্যিক বলে আগেই জানিয়েছিল ক্যালিফর্নিয়ার প্রশাসন। অন্যথায় প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করিয়ে তার রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুল-কলেজ খোলার মুখে ১২ থেকে ১৮ বছরের পড়ুয়াদের টিকাকরণ এ বার বাধ্যতামূলক বলে ঘোষণা করা হল। ক্যালিফর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেন, ‘‘পড়ুয়াদের হাম, বসন্তের টিকা নেওয়া বাধ্যতামূলক। কেন? তা ওদেরই সুরক্ষার জন্য। তেমনই প্রত্যেকের করোনা টিকা নেওয়া দরকার।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com