শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লাদাখের চীন সীমান্তে ট্যাঙ্ক রেজিমেন্ট পাঠাল ভারত

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১০.০৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

লাদাখের চীন সীমান্তে প্রথম দফায় কে নাইন বজ্র সেলফ প্রপেলড হাউইৎজার রেজিমেন্ট পাঠাল ভারত।একটি ভিডিও ক্লিপে দেখা যায়, লাদাখে পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে কে নাইন বজ্র। ওই ট্যাঙ্ক ৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। গুজরাতে কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ওই ট্যাঙ্কগুলি তৈরি করেছে লার্সেন অ্যান্ড টুব্রো।

সম্প্রতি সেনাপ্রধান মুকুন্দ নারভানে অভিযোগ করেন, লাদাখের স্পর্শকাতর এলাকাগুলিতে ফের সেনা মোতায়েন করা হচ্ছে, অস্ত্রশস্ত্রও মজুত করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এই প্রেক্ষিতে ওই অঞ্চলে হাউইৎজার রেজিমেন্ট পাঠানো বিশেষ গুরুত্বপূর্ণ।

এর আগে সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চীন দুই দেশ। বরং সীমান্ত থেকে সেনা সরিয়ে শান্তি বজায় রাখার যে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে তার মর্যাদা ভেঙেছে চীনই। নতুন করে আগ্রাসনের চেষ্টা দেখিয়েছে তারা। যার কারণে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখ সীমান্তে।

জুলাই মাসেই তাজাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে চীন সম্মতিও দিয়েছিল। সেনাপ্রধান বলছেন, ১৩ বার দুই দেশের মধ্যে সেনা কম্যান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। গত ৬ মাস ধরে বড় ধরনের কোন সংঘাত না ঘটলেও, চীন গোপনে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে চলেছে ইন্টার্ন ও নর্দার্ন ফ্রন্টে বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় সেনা সূত্র বলছে, চীন যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সন্দেহ বরাবরই ছিল।সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রয়েছে ভারতীয় বাহিনী। এর আগেও সেনা সরিয়ে নেওয়ার নাম করে, লাদাখের অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলোতে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছিল চীন।

২০১৭ সালে ১০০ টি কে নাইন বজ্র তৈরির কাজ পায় লার্সেন অ্যান্ড টুব্রো, যার মূল্য ছিল ৪৫০০ কোটি রূপী। ট্যাঙ্ক নির্মাণের জন্য ওই সংস্থা সুরাট থেকে ৩০ কিলোমিটার দূরে হাজিরা অঞ্চলে কারখানা তৈরি করে। ৪২ দিনের মধ্যে ১০০ টি ট্যাঙ্ক বানিয়ে দেওয়ার কথা ছিল। এছাড়া ১০ টি হাউইৎজার কামানের যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়ার হানওয়াহা টেকউইন কোম্পানি থেকে কেনা হয়। এদেশে যন্ত্রাংশগুলি অ্যাসেম্বল করে লার্সেন অ্যান্ড টুব্রো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com