শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মালয়েশিয়ায় গভীর রাতে অভিযানে বাংলাদেশিসহ ২৯৭ জন আটক

  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১২.৩৮ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গভীর রাতে অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়। এদের মধ্যে অন্তত ৯৫ জন বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানিয়েছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খায়রুল দাউদ বলেন, তাদের বৈধ কাগজপত্র নেই। যেসব বিদেশিকে আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ী।

তিনি জানান, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি।

তিনি বলেন, এ আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগেও নিয়োগদাতাদের তিন লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com