রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পল্লবী থেকে ২২০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮.৪২ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ২২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আরজু।

২৫ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) ০০:৫৫ টায় পল্লবীর ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম(বার) জানান, থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালীন  সংবাদ পান যে ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোঃ সজিব খানের নেতৃত্বে পুলিশের টহল দলটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন পুরুষ পালানোর চেষ্টা করে। তখন তাকে গ্রেফতার করা হয়। আর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ হাজার দুইশ পিস ইয়াবা।

পল্লবী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আরজুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ও মারামারির আরো দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com