রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ ব্যক্তি আটক

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫০ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ এক দম্পতিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গৌরীপুর সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ নুরুজ্জামান (৫০) ও তাঁর স্ত্রী নাসিমা খাতুনকে (৪০) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। নুরুজ্জামানের কাছে ৩০০ গ্রাম ও নাসিমা খাতুনের কাছে ২০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

তাদের যথাক্রমে এক বছরের জেল ও দুই হাজার টাকা এবং আট মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালতে দম্পতি আটক ও সাজার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com