শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভারতের আদালত কক্ষে ঢুকে সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১.৫৭ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভারতের রাজধানীর একটি আদালত কক্ষে শুক্রবার আইনজীবীদের কালো কোট পরা দুই হামলাকারী এক কুখ্যাত সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা করেছে। পরে পুলিশের গুলিতে ঐ দুই হামলাকারী নিহত হয়।

খুন ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত জিতেন্দ্র গগি আদালতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গুলি চালানো হয়।

নতুন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানান, গোগিকে পাহার দিয়ে নিয়ে আসা কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং হামলাকারীদের হত্যা করে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা প্রতিপক্ষ অপরাধীচক্রের সদস্য। তবে এটি স্পষ্ট নয় যে তারা আদালতে কীভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করতে পেরেছিল।

ভিন্ন মামলার কাজে আদালতে উপস্থিত আইনজীবী সত্যনারায়ণ শর্মা বলেন, করোনা মহামারীর নিষেধাজ্ঞার কারণে বেশিরভাগ কাজ ভার্চুয়ালি করা হচ্ছে।গুলির ঘটনার সময় খুব কম লোকই আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

তিনি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির সমালোচনা করেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান।

সত্যনারায়ণ শর্মা বলেন, হামলাকারীরা গোগির আসার জন্য অপেক্ষা করছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী গগি নয়াদিল্লি ও তার আশেপাশে একের পর এক খুন, চাঁদাবাজি, সহিংস ডাকাতি এবং গাড়ি ছিনতাই মামলায় জড়িত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com