শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ ‘এর বুস্টার টিকা অভিযান শুরু

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১.৫১ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার কোভিড-১৯ বুস্টার টিকা পাওয়ার যোগ্যদের প্রতি টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অতিরিক্ত সুরক্ষার জন্য রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র লক্ষ লক্ষ বয়স্ক বা ভগ্নস্বাস্থ্যের আমেরিকানদের জন্য বুস্টার ডোজ সমর্থন করার একদিন পর তিনি ঐ আহ্বান জানান।

কোভিড-১৯ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ের ব্যাপক টিকাদান অভিযানে শুরু করে সিডিসির পরিচালক ডঃ রোশেল ওয়ালেনস্কি বৃহস্পতিবার দিন শেষে উপদেষ্টাদের একটি প্যানেলের বেশ কয়েকটি সুপারিশে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করেন এবং টিকার বিষয়ে যে কোন অস্বস্তি দূর করার লক্ষ্যে তিনি বলেন যে তিনি শীঘ্রই তার নিজের বুস্টার টিকা নিবেন।

বাইডেন বলেন,  আমার বয়স ৬৫ বছরের বেশি এটা মেনে নেয়া শক্ত তবে আমি কিন্তু বুস্টার শট পাব।”এটা একটা কঠিন কাজ , তাই নয় কি ?

উপদেষ্টারা বলেছিলেন যে ৬৫ বছর বা তার বেশি বয়সী, নার্সিংহোমে যারা বাস করেন এবং ৫০ থেকে ৬৪ বছর বয়সী যাদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের বুস্টার টিকা দেওয়া উচিত। ফাইজার কোম্পানির কোভিড টিকা নেওয়ার কমপক্ষে ছয় মাস পার হবার পরেই অতিরিক্ত ডোজটি একবার দেওয়া হবে।

তবে ওয়ালেনস্কির একটি সিদ্ধান্ত সুপারিশ করেছিলেন যেটিপ্যানেল প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার প্যানেল এটির বিরুদ্ধে ভোট দিয়ে বলেছে যে যারা ১৮ থেকে ৬৪ বছর বয়সী এবং স্বাস্থ্যসেবা কর্মী অথবা কাজের ক্ষেত্রে যদি কারওভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি থাকে তবে তারা একটি বুস্টার পেতে পারে। কিন্তু ওয়ালেনস্কি এ বিষয়ে একমত হননি এবং ঐ সুপারিশটি গ্রহণ করেননি।

তিনি বলেন যে এইধরনের পদক্ষেপ এই সপ্তাহের শুরুতে এফডিএ’এর বুস্টার অনুমোদনের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন তারা হচ্ছেনকোন প্রতিষ্ঠানে বসবাসকারী লোকজন যেমন কারাগার বা বাস্তুহারাদের আশ্রয়কেন্দ্রে বসবাসকারি লোকজন , সেই সাথে স্বাস্থ্যসেবা কর্মীরাও যাদের সংক্রমণের ঝুঁকি বেশি

প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, ওয়ালেন্সকির সিদ্ধান্তে হোয়াইট হাউজের কোন অবাদান ছিল না বা সেটি প্রশংসিতও হয়নি। শুক্রবার বাইডেন বলেন, সিদ্ধান্তটি বিজ্ঞানী এবং ডাক্তারদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সেটাই করা হয়েছে।

প্যানেল ১৮ থেকে ৪৯ বছর বয়সী যাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং যারা এটা চায় তাদের জন্য একটি বুস্টারের বিকল্প ব্যবস্থার কথা বলেছিল । কিন্তু উপদেষ্টারা আর এগুতে অস্বীকার করেন এবং সুস্থ প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মী যাদের গুরুতর অসুস্থতার ঝুঁকিতে নেই বা হালকা সংক্রমণ এড়ানোর জন্যও তাদের জন্য বুস্টার দিতে অস্বীকার করেন।

প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য প্যানেল ৯-৬ ভোট দিয়েছে। ওয়ালেনস্কি উপদেষ্টা কমিটির পরমার্শ উপেক্ষা করার সিদ্ধান্ত নেন এবং একটি বিবৃতি জারি করে বলেন যে তিনি ঐ সুপারিশটি পুনরায় বহাল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com