আসাদুজ্জামান মাসুদঃ ঢাকা থেকে ছেরে যাওয়া ট্রেনে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর জামালপুরে কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত দু’জন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা জানান, ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে তাদের জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।