সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯.২৪ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে সার বিক্রেতাদের বিরুদ্ধে। সরবরাহ কম দেখিয়ে কৃষকদের কাছ থেকে এ অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্যে সার কিনতে পারছেন না। কৃত্রিম সংকট তৈরি করে সরকারি ও খুচরা ডিলাররা বেশি মূল্যে তাদের সার কিনতে বাধ্য করছেন। সার কিনতে গেলে দেয়া হচ্ছে না মূল্য রশিদ। এ অবস্থা চলতে থাকলে ধানের উৎপাদন ব্যয় বাড়বে বলে দাবি কৃষকদের। জেলার ৫ উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার রয়েছেন ৯০ জন। এর বাইরে খুচরা ডিলার আছেন ৪৪৭ জন। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার অভিযোগ নাকচ করেছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. মো. জাকির হোসেন জানান, জেলার সারের আড়ৎ কিংবা দোকান, কোথাও দেয়া নেই সারের সরকার নির্ধারিত মূল্য তালিকা। তবে দামে গরমিল কিংবা কৃষকদের হয়রানির কোনও অভিযোগের সত্যতা মিললে ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com