শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৮.২৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,  অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান বুধবার  সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার,  মোঃ ফাহিম হোসেন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বারি আমের কলম, সীডলেস লেবু, চুই গাছ ও বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার আয়রন গ্রামের কৃষক কবির হোসেন,সয়না গ্রামের কৃষাণী অর্পুনা মৃধা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বর্তমানে আমরা নিজেদের বাড়ি উঠানে অনাবাদি জায়গায় পুষ্টি বাগান করে সারা বছরই বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com