শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ৭৮টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮.০৯ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের  ৭৮টি পরিবারের মধ্যে ফলদ, ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা, সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, নেট ও ঝাঝড়ি বিতরণ করা হয়। সম্প্রতি কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মেহের মালিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস।
পিরোজপুর জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, কৃষকদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তার বিষয়ে ধারণা দেন এবং বিতরণকৃত চারা ও বীজের পুষ্টিগুনাগুন বর্ননা করেন পাশাপাশি কিভাবে এসব বাগান তৈরি করলে কৃষকরা উপকৃত হবে তাও বর্ননা করেন।
বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও বর্তমানে দেশের মানুষ ভীষণভাবে পুষ্টিহীনতায় ভূগছে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তার জন্য এই প্রকল্প থেকে ৭৮ টি পরিবারের মধ্যে যে উপকরণ বিতরণ করা হয়েছে তাতে  নাঙ্গুলী গ্রামের কৃষকরা উপকৃত হবে পাশাপাশি উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকরাও পুষ্টির বিষয়ে সচেতন হবে এবং ফলদ, ভেষজ, মসলা ও সবজী চাষে আগ্রহী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com