রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিশোরগঞ্জে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মমিনুল ইসলামকে সৃম্মাননা পদকে ভূষিত করা হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭.১৫ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম। সোমবার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদণ্ডে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলামের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোনাহর আলী, সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) ইফতেখারুজ্জামান প্রমুখ ছাড়াও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ডিএসবি, ডিবি, ট্রাফিকসহ সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সফলতার স্বীকৃতি প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় ওসি মমিনুল ইসলাম জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জের পুলিশ সুপার  মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) ইফতেখারুজ্জামান সহ থানায় কর্মরত সকলের সহযোগিতা না পেলে অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ হওয়া সম্ভব হতো না।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগিতা অব্যাহত রাখলে আগামী দিনে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশাদারিত্বে অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ বিভিন্ন ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

গত আগস্ট মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় তাকে এ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com