রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে সাংবাদিকের উপরে হামলা,থানায় মামলা

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫২ পিএম
  • ৬৯৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে সংবাদ সংগ্রহের সময় মল্লিক মো.জামাল নামের এক সাংবাদিকের উপরে হামলা চালিয়ে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। গতকাল(১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মামলা ও ভুক্তভোগি সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের সংবাদের তালতলী প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মল্লিক মো. জামাল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় চোরাই মালামাল বিক্রি হয় এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে স্থানীয় ইমরান দোকানের সামনে পাকা রাস্তায় উল্লেখিত চোরাই মালামালের ছবি ও ভিডিও সংগ্রহ করায় বাধাগ্রস্ত করেন। একইসাথে ঘটনাস্থলে বসে ঔ সাংবাদিকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে তথ্য সংগ্রহ করে ফেরার পথে ঘটনার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী হুমায়ুন খন্দকার এবং সংবদ্ধ চোরাচালানির সাথে জড়িত মো. নাসিরসহ অপরিচিত ৫-৬ জন আমার পথরোধ করেন। কিছু বুঝে উঠার আগেই হুমায়ুন খন্দকার ও নাসির চর-থাপ্পর ও রড দিয়ে এলোপাথেরি পিটাতে থাকেন ও সাথে থাকা একটি এন্ড্রেয়েট ফোনটি ভাঙ্গিয়া ফেলে। এসময় ডাক-চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে পাঠায়। পরে ঔ রাতেই সাংবাদিক মল্লিক জামাল তালতলী থানায় সন্ত্রাসী হুমায়ুন খন্দকার ও চোর চক্রের সদস্য নাসিরকে আসামীকে ৫-৬ জন আসামী করে মামলা ধায়ের করেন। আহত সাংবাদিক মল্লিক জামাল বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি করে বিক্রী করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাই। তথ্য সংগ্রহ করে ফেরার পথে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী হুমায়ুন খন্দকার এবং সংবদ্ধ চোরাচালানির সাথে জড়িত মো. নাসিরসহ অপরিচিত আমার উপরে হামলা করেন। এঘটনায় থানায় একটি মামলা ধায়ের করি। এবিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আমাদের ফোরামে জরুরী মিটিং ডাকা হয়েছে পরবর্তী সিদ্ধন্ত নেওয়া হবে। তালতলী প্রেসক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত আসামীদে গ্রেফতারের দাবি করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক মল্লিক জামাল এর উপরে হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com