শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানে মেয়েদের জন্য যদি স্কুলের দরজা বন্ধ করে রাখা হয় তাহলে তা হবে অধিকার হরণের সামিল ; ইউনেস্কো

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২.২৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে স্কুল, কলেজ খুলছে। তবে মেয়েদের নয়, শুধু ছেলেদের জন্য তা খোলা হচ্ছে। মেয়েদের স্কুল কবে খুলবে তার কোনও খবর নেই।

শনিবার ছেলেদের জন্য সেকেন্ডারি স্কুল খোলার নির্দেশিকা জারি করেছে আফগান সরকার। এনিয়ে এবার সরব হল ইউনেস্কো। সংস্থার তরফে বলা হয়েছে, তালিবান সরকারের এমন সিদ্ধান্ত দেশের মেয়েদের মৌলিক অধিকার খর্ব করার সামিল।

ইউনেস্কোর তরফে বলা হয়েছে, একটা দেশে শুধু ছেলেরা স্কুলে যাবে আর মেয়েরা স্কুলের নাগালই পাবে না, সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। আর্ন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়বে। তাই এখনই মেয়েদের স্কুলে প্রবেশাধিকার দিতে হবে।

শুক্রবার, আফগান শিক্ষামন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র পুরুষ পড়ুয়া ও শিক্ষকরাই স্কুলে আসবে। এনিয়ে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে অ্যাজৌলে বলেন, মেয়েদের জন্য যদি স্কুলের দরজা বন্ধ করে রাখা হয় তাহলে তা হবে মেয়েদের অধিকার হরণের সামিল হবে। এর পরিনাম খুব ভালো হবে না।

পাশাপাশি দেরী করে তাদের স্কুলে ঢোকার সুযোগ দেওয়া হলেও মেয়েদের অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে পারে। দেশে বাল্য বিবাহ বাড়বে। সমাজে পুরুষ-মহিলাদের মধ্য়ে বৈষম্য বাড়বে। আফগানিস্তানের ভবিষ্যত নির্ভর করছে পুরুষের পাশাপাশি মেয়েদের শিক্ষার উপরেও। তাই আফগান সরকারকে পরামর্শ সমাজে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করুক সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com