রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ডিএমপির ৪ থানায় নতুন ওসি

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৯.৪০ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শেরেবাংলানগর, লালবাগ, কদমতলী ও মুগদা থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স এর এক আদেশে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়াকে অফিসার ইনচার্জ, শেরেবাংলানগর থানা; লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম. এম. মুর্শেদ, পিপিএম কে অফিসার ইনচার্জ, লালবাগ থানা; মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহাকে অফিসার ইনচার্জ, কদমতলী থানা ও কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম কে মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর, ২০২১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

একই আদেশে শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশীকে লজিস্টিকস বিভাগ ও লালবাগ থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com