রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১,২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম ৮ পুরিয়া হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম ১৪৪ পুরিয়া গাঁজা ও ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ সকাল ছয়টা থেকে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২১ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা রুজু হয়েছে।