শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কাবুল বিমানবন্দরে হামলা ভুল ছিল দাবি মার্কিন জেনারেল ফ্র্যাক

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২.৩৩ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

২৬ অগাস্ট কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন ইসলামিক স্টেট খোরাসানের আত্মঘাতী হামলার প্রতিশোধ নিয়েছে আমেরিকা। ২৯ অগাস্ট জঙ্গি গোষ্ঠীর গোপন আস্থানায় ড্রোন হামলা চালায় মার্কিন সেনা। তবে সেই হামলায় কত জন জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দ ছিলই। এবার সেই প্রসঙ্গে আরও জল্পনা বাড়ালেন মার্কিন সেনার জেনারেল ফ্র্যাক ওই ড্রোন হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সাফ জানালেন ড্রোন ‘দুর্ভাগ্যজনক ভুল’ ছিল।

সূত্রের খবর, ওই ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৭ জন শিশু ছিল। এই বিষয়ে পেন্টাগনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্র্যাক বলেন, “ওই ড্রোন হামলা নিয়ে আমাদের তদন্ত শেষ হয়েছে। তদন্ত থেকে একটা বিষয় স্পষ্ট যে ওই হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভুল ছিল।” তিনি আরও জানান, জঙ্গিদের অবস্থান সম্পর্কে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ড্রোন হামলা চালায়েছিল মার্কিন সেনা। সে তবে সেই তথ্য ভুল ছিল। তিনি স্পষ্ট বলেন, “আমরা ভুল ছিলাম”। একই সঙ্গে ওই ড্রোন হামলায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেন ফ্র্যাক। ২৯ অগাস্ট একটি সাদা সেডান গাড়িতেও ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন সেনা। সেনার কাছে তথ্য ছিল যে, ওই গাড়িতে বিস্ফোরক বোঝাই করা রয়েছে। সূত্রের খবর, বাস্তবে গাড়িটি জেমারি আহমেদ নামে এক স্বেচ্ছাসেবকের ছিল। গাড়িতে জল ভর্তি বোতল ছিল।

১৫ অগাস্ট কাবুলের দখল নেয় তালিবান। এরপর থেকে আফগানিস্তান ছাড়াতে শুরু করে সাধারণ মানুষ। কাবুল বিমানবন্দরে মানুষের ঢল নামে। এর মধ্যে ২৬ অগাস্ট কাবুল বিমানবন্দরে হামলা করে ইসলামিক স্টেট খোরাসানের জঙ্গিরা। যাতে শতাধিক মানুষের মত্যু হয়। যাদের মধ্য়ে ১৩ জন মার্কিন সেনাও ছিলেন।  সেই হামলার প্রতিশোধ নিতেই ২৯ অগাস্ট পাল্টা ড্রোন হামলা চালায় আমেরিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com