শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

চীনের মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের রিপোর্টে প্রাধান্য পাবে

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২.১২ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

জাতিসংঘের আসন্ন মানবাধিকার মূল্যায়নের একটি প্রধান বিষয় হচ্ছে চীনের মানবাধিকার রেকর্ড।

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা সোমবার বলেছেন, চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং- অঞ্চলে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগের বিষয়ে তার দপ্তর একটি প্রতিবেদন চূড়ান্ত করছে। গত ৯ই সেপ্টেম্বর চীন তাদের জাতীয় মানবাধিকার কর্মপরিকল্পনা (২০২১-২৫) প্রকাশ করার পর জাতিসংঘের কর্মকর্তার দপ্তর এ বিষয়ে রিপোর্টটি চূড়ান্ত করছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বলেন, “আমি দুঃখিত যে উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনজিয়াং ‘এ অর্থবহ প্রবেশাধিকার চাওয়ার বিষয়ে আমার প্রচেষ্টার অগ্রগতির সম্পর্কে আমি রিপোর্ট করতে পারছি না।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলেট বলেন, তার দপ্তর মানবাধিকার বিষয়ক প্রাপ্ত অভিযোগগুলোর তথ্যের পর্যালোচনা চূড়ান্ত করছে এবং তা জনসাধারণের কাছে প্রকাশের পরিকল্পনা করেছে।

মিউনিখ ভিত্তিক ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের কর্মসূচী এবং প্রবক্তা ম্যানেজার জুমরেতাই আরকিন বলেছেন, এই হালনাগাদ করা প্রতিবেনটি সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ। হাই কমিশনারের ঐ অঞ্চলে প্রবেশের আনুষ্ঠানিক অনুরোধের তিন বছর পূর্তি একই সঙ্গে হচ্ছে।

আরকিন ভিওএ ম্যান্ডারিন বিভাগকে বলেন, ” হাই কমিশনারের দপ্তর থেকে এটাই হবে প্রথম প্রতিবেদন। তবে ঐ রিপোর্টিটি কেবলমাত্র জাতিসংঘের বিশেষ পদ্ধতি এবং চুক্তি সংস্থার বিদ্যমান প্রতিবেদনগুলোর একটি অতিরিক্ত মূল্যায়ন হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com