শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তুরস্কে অবস্থানরত আল কায়দা সহায়তাকারীদের শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১.০০ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জঙ্গি গোষ্ঠীকে অর্থ দিয়ে সহায়তার অভিযোগে ৫ জন আল কায়দা সমর্থককে শনাক্ত করেছে I বিভাগটি জানায়, আল কায়দার প্রতি এই সব সহায়তাকারী, তুরস্ক থেকে সক্রিয় ছিলI

রাজস্ব বিভাগের কর্মকর্তা, অ্যান্ড্রিয়া গাকি এক বিবৃতিতে বলেন, “আমরা তুরস্কসহ আমাদের অন্যান্য বিদেশী অংশীদারের সঙ্গে আল কায়দার মুখোশ খুলে দিতে এবং তাদের আর্থিক সহায়তাকারী নেটওয়ার্ক বিঘ্নিত করতে কাজ করে যাবোI পাঁচ জনের নাম প্রকাশ করা হয়েছেI

রাজস্ব দপ্তর জানায়, মিশরের আইনজীবী মাজদি সেলিম, দপ্তর যাকে প্রধান সহায়তাকারী হিসাবে অভিহিত করেছে এবং মুহাম্মদ নাসর আল দিন আল গাজলানি, মিশরের একটি আর্থিক কুরিয়ার সংস্থার কর্মী এবং তুরস্কের নাগরিক, নুরেত্তিন মুসলিহান, সেব্রাইল গুজেল এবং সোনের গুরলিয়েনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছেI

রাজস্ব দপ্তর এক বিবৃতিতে জানায়, আজকের এই নিষেধাজ্ঞা আরোপের ফলে, উপরে বর্ণিত সকল ব্যক্তির সহায়-সম্পদ অথবা যে কোনো পরোক্ষ বা সরাসরি তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রে ব্যক্তিগতভাবে বা নিষিদ্ধকৃত ব্যক্তিদের সঙ্গে ৫০% বা তার চাইতে বেশি তাদের মালিকানাধীন অথবা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের মালিকানাধীনে বা নিয়ন্ত্রণাধীনে থাকা সম্পদ অবশ্যই আটক করা হবে এবং দপ্তরের Office Of foreign Assets Control বা OFAC বিভাগকে জানাতে হবেI

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, OFAC ‘র জারিকৃত সাধারণ বা বিশেষ লাইসেন্স’এর অনুমতি ছাড়া কিংবা অন্য কোন ছাড় দেয়া ছাড়া, OFAC ‘র নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আটককৃত বা সনাক্তকৃতদের, বা অন্য যে কোন ব্যক্তি যাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পদ বা আর্থিক স্বার্থ জড়িত এমন কোন বিষয়ে ,তাদের সঙ্গে সব রকমের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com