রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁ নাশকতা মামলায় বিএনপির তিন নেতা কারাগারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫.০৩ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়রসহ বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক আশরাফুল ইসলাম নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত বিএনপির নেতারা হলেন, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান।এদিকে এই রায় ঘোষণার পর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩১ মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com