রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রায়পুরে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে ওজনে তেল কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের অপরাধে তিন পেট্রোল পাম্পকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে (১৪ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা ১টি এবং পৌরশহরের বাসটার্মিনাল এলাকায় দুটি পেট্রোল পাম্পে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ ভ্রামমান আদালত পরিচালনা করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের বিএসটিআই’র পরিদর্শক ( মেট্রোলজি ) মোঃ আনিসুর রহমান এবং রায়পুর থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্ত তেলের পাম্পগুলো হলো-রায়পুর বাসটার্মিনাল এলাকায়-হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং ষ্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং ষ্টেশন। রায়পুরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা চৌধুরী বলেন, পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকা।

প্রতিটি ডিসপেন্সিং মেশিনের সীল ভাঙ্গা এবং ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেজার দ্বারা (পরিমাপন যন্ত্র) তেল সরবরাহের বিভিন্ন ইউনিটে (পেট্রোল, ডিজেল, অকটেন, মবিল) ওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ত্রুটি (নির্ধারিত পরিমাণের তুলনায় কম পরিমাণের পণ্য প্রদান করা) পরিলক্ষিত হয়।

যা “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ৩টি পেট্রোল পাম্পকেই ৩টি পৃথক মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মবিল পরিমাপে ব্যবহৃত পাত্রগুলোতে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা ধ্বংসও করা সাথে সতর্ক করা হয়েছে। এবিষয়ে তিন তেলের পাম্পের মালিকগন জানান, তাদের ভুল হয়েছে। ভবিষ্যতে এ ভূল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভ্রাম্যমান আদালতের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com