রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোশাক রফতানির আড়ালে মুদ্রা পাচারকালে ১ ব্যক্তি আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭.০৪ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  পোশাক রফতানির আড়ালে মুদ্রা পাচারকালে ১ ব্যক্তিকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটর (এভসেক)।
এসময় তার নিকট থেকে  ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার সিঙ্গাপুরের ডলার পাওয়া যায়।  যা বাংলাদেশি ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমান।
আটককৃত হাসান আলী স্টার এক্সপ্রেসের কর্মী বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত সোয়া  ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান আজ  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত  ৮টার দিকে কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের প্রাক্কালে তাকে আটক করা হয়। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়।
এএইচএম তৌহিদ-উল জানান, সোমবার রাতে বিমানবন্দরের ভেতরে রফতানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী কার্টন থেকে  এসব বৈদেশিক মূদ্রা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে হাসান আলী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com