রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত

  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১.৫৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে মোঃ বাবর হোসেন নামক এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঐ শিক্ষকের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে। জানা গেছে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ইটেরপুলের জুড়া গাজী মিজি বাড়ীর জবিহ উল্লার সাথে একই বাড়ির ইব্রাহিমের জমিজমা বিষয়ক ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলে আসছে। ইব্রাহিমেরর পক্ষ নিয়ে একই বাড়ির আহসানউল্লাহর স্ত্রী হাজেরা বেগম প্রায় সময় জবিউল্লাহ ও পরিবারের সদস্যদের বকাঝকা এবং গালমন্দ করে থাকে। এই নিয়ে বাড়ির মুরুব্বিরা আহসান উল্লার স্ত্রী হাজেরা বেগমকে সতর্ক করে দেয়। জবি উল্লাহদের ফাঁসাতে হাজেরা তার দেবর আজিমুদ্দিনের স্ত্রী তন্বী বেগমের সাথে জবিহ উল্লার ছেলে মোঃ বাবর হোসেনকে জড়িয়ে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। শুধু তাই নয় হাজেরা পানিতে লাফ দিয়ে বাবরকে ফাঁসানোর পাঁয়তারার উদ্দেশ্যে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। মিথ্যা অপবাদ দিয়ে হাজেরা কাউন্সিলরের কাছে নালিশ করতে গেলে পৌরসভার গো-হাটার সামনের সড়কের উপর অটোরিক্সার সাথে ধাক্কা খেয়ে এক্সিডেন্ট হয়। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা অটোরিকশা আটক করে এবং চালককে মারধর করে। তথাপিও হাজেরা জবিউল্লাহর পরিবারদের হয়রানি করার উদ্দেশ্যে নানা ফন্দি করতে থাকে। মীমাংসার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহী উভয়পক্ষকে নিরব থাকার পরামর্শ দেন এবং সময় করে তা ভেঙে দেওয়ার আশ্বাস দেন। কমিশনারের কথা ডিঙিয়ে আহসানউল্লাহ আজ সকাল নয়টার দিকে সন্ত্রাসী ভাড়া করে এনে জবিহ উল্লার ছেলে ও স্থানীয় শেখ সাহেব আদর্শ নূরানী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ বাবর হোসেন(২৫)কে মাদ্রাসা যাওয়ার পথরোধ করে লোহার রড ও এসএস পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মাদ্রাসার শিক্ষককের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে কাউন্সিলর আনোয়ার হোসেন শাহী বলেন- ‘আমি ঘটনাটা শুনেছি। বাবরকে মেরেছে। তাদেরকে চিকিৎসা নিতে বলেছি। হাজেরা একসিডেন্ট করেছে। তাকে চিকিৎসা নিতে বলেছি। ঘটনা তদন্ত করে সমাধান করা হবে।’ আহসানউল্লাহ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হুমকি-ধমকি চলছে। বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলার হুমকিও দিচ্ছে সন্ত্রাসীরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com