শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের মহিলারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন

  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১.১৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

তালিবান নতুন সরকারের শিক্ষামন্ত্রী রবিবার জানান যে, আফগানিস্তানের মহিলারা স্নাতকোত্তর পড়াশোনাসহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তবে ক্লাসগুলিতে ছেলে ও মেয়েরা আলাদাভাবে বসবে এবং ইসলামী পোষাক পরিধান হবে বাধ্যতামূলক।

আফগানিস্তানের নতুন শাসকেরা পুরুষ শাসিত সরকার গঠনের কয়েকদিন পরে, মন্ত্রী আব্দুল বাকি হাককানি এক সংবাদ সম্মেলনে নতুন নীতির কথা ঘোষণা করেন ।

১৯৯০ এর দশকের শেষ দিকে তালিবান গোষ্ঠী যখন প্রথম ক্ষমতায় আসে, সে সময় থেকে এবারে তারা কি কি ভিন্নতর ব্যবস্থা নেয়, বিশ্ব তা ঘনিষ্ঠভাবে দেখছে ।তাদের আগেকার শাসনামলে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো এবং তাদের কোনো বাইরের জীবন ছিল না ।

তালিবান গোষ্ঠী জানিয়েছে, নারীর ব্যাপারে দৃষ্টিভঙ্গিসহ তাদের অবস্থান হবে এখন ভিন্নতর । যদিও সাম্প্রতিক দিনগুলিতে দেখা গিয়েছে তার ব্যতিক্রম, যখন সমান অধিকারের দাবিতে বিক্ষোভরত মহিলাদের বিরুদ্ধে তারা সহিংসতার আশ্রয় নেয়।

মন্ত্রী হাককানি বলেন ,তালিবান ২০ বছর আগেকার জমানায় ফিরে যেতে চায় না । আমরা বর্তমান পরিস্থিতির নিরিখে আবার নতুন করে গড়ে তুলবো । তবে বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রীরা বাধ্যতামূলক “ড্রেস কোড” বা বাধ্যতামূলক পরিধানসহ নানাবিধ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।

হাককানি জানান ;হিজাব’ পরিধান বাধ্যতামূলক হবে, তবে স্পষ্ট করে জানান নি, যে তার অর্থ বাধ্যতামূলক হেড স্কার্ফ নাকি সেই সাথে মুখও ঢাকা ।তিনি জানান, ছেলে মেয়েদের আলাদা ক্লাস করা কঠোরভাবে মানা হবে ; আমরা তাদের একত্রে পড়াশোনা করতে দেব না, সহ-শিক্ষার অনুমতি দেয়া হবে না ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com