রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুষ্টিয়ায় মাইক্রোবাসচালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪২ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ১২ বছর আগে কুষ্টিয়া মডেল থানার মাইক্রোবাসচালক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় শুধু আসামি কাওছার আলী আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন, ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের  মানিক জোয়াদ্দার (৩৭), মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের কোরবান আলী (৪৭), সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনার (৫২), চরসাদিপুর গ্রামের সোহান (৩৭), মাগুড়া জেলার জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর (৩৭) এবং আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের কাওছার আলী (৪০)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ নামক স্থানে মাইক্রোবাসচালক কাবিজুর রহমানকে (৪০) গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান আসামিরা। নিহত মাইক্রোবাসচালকের বাড়ি মিরপুর উপজেলার পুটিমারি গ্রামে। এ ঘনায় তার ভাই আব্দুর রউফ বাদী হয়ে ২৯ জুলাই অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১০ সালে ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক সাত আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। মাইক্রোবাসচালক কাবিজুর রহমান হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত ছলেমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com