শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫.২১ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন চার লাখ ৫১ হাজার ৪৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার লাখ ৫০ হাজার ৩৯৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রবিবার (১২ সেপ্টেম্বর, ২০২১) সকাল ৯:৩০টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনে। এ সময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জন।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৮৮০ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। সূত্র:ওয়ার্লডোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com