রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে স্কুল ছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার ১

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১.৩১ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে স্কুল ছাত্র নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ শাকিল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর, ২০২১) বেলা ১২:৩০ টায় উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজী সাহান হক বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর, ২০২১)  রাত ৯:১০ টায় ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেটকারের চালক তাহার সামনের সিটে বসা অপর ব্যাক্তির সহযোগিতায় প্রাইভেটকার বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।

যার ফলে মোটরসাইকেল আরোহী সামান্য আহত এবং মোটরসাইকেল এর সামান্য ক্ষতি হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত উক্ত প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করে। প্রাইভেটকারের চালক আরো বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে পালানোর চেষ্টাকালে ইসিবি চতুরস্থ আর্মি মার্কেটের সামনে শান্তকে সজোরে ধাক্কা দেয়।

স্কুল ছাত্র শান্ত পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন শান্তকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপতালে নিয়া যায়। কর্তব্যরত ডাক্তার শান্তকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেটকারটি আটক করে। অজ্ঞাতনামা চালকসহ অপর ব্যাক্তি ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় ১০ সেপ্টেম্বর, ২০২১ মামলা রুজু করা হয়।

তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল হতে প্রাইভেটকারটি জব্দ করা হয়। অতঃপর তথ্য প্রযুক্তির সহায়তায় উত্তরা এলাকা থেকে মূল অভিযুক্ত প্রাইভেটকারের চালক শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

পলাতক অপর অভিযু্ক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com