রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে চুরি করতে গিয়ে আটক দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ।

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৬ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি করতে গিয়ে দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সপোর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের ছামছুদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আনোয়ার হোসেন (২৫) ও নাজমুল ইসলাম (২৪) নামে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করেছে গ্রামবাসী। আটক আনোয়ার হোসেন রংপুর জেলার তাজহাট লিচুবাগান এলাকার মৃত আবুল কালাম এর ছেলে। এবং নাজমুল ইসলাম (২৪) রংপুর সদরের গুপ্ত পাড়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে।
থানায় দায়েরকৃত মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্য গৌরী পাড়া গ্রামের বিশিষ্ট্র ব্যাবসায়ী ছামসুদ্দিন এর বাড়ীতে মদিনা ফ্লাওয়াস এর ম্যানেজার শ্যামল সামন্ত ভাড়া থাকানে। ওই বাড়ীতে সেদিন কেউ না থাকায়, সুযোগ বুঝে বাড়ীতে ঢুকে তালা ভাংঙ্গার সময় বাড়ীর মালিক ছামছুদ্দিন এর ম্যানেজার সিসি ক্যামেরায় দেখতে পেয়ে দুই যুবককে হাতেনাতে আটক করেন। গ্রামবাসীরা ছুটে এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের দুজনকে আটক করেন। এ ঘটনায় ঐ বাড়ীর ভাড়াটিয়া মদিনা ফ্লাওয়াস এর ম্যানেজার বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করেছে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন (২৫) ও নাজমুল ইসলাম (২৪) নামে দুই যুবককে আটক করে এবং চুরির কাজে ব্যাবহৃত একটি পালছার মটরসাইকেল উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিঙ্গাসাবাদ করে তাদের দুই জনকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com