শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তান থেকে প্রায় ২০০ বিদেশী পাড়ি দিয়েছেন দোহার উদ্দেশ্যে

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২.২০ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য সরে যাওয়ার পর, এই প্রথমবার কাবুল থেকে প্রায় ২০০ বিদেশী পাড়ি দিয়েছেন দোহার উদ্দেশ্যে। এদের মধ্যে রয়েছেন মার্কিন নাগরিকরাও।

আফগানিস্তানে অবস্থিত কাতারের এক কর্মকর্তা জানিয়েছেন গতমাসে আমেরিকা তাড়াহুড়ো করে প্রায় ১২০০০ মানুষকে আফানিস্তানের বাইরে নিয়ে যাওয়ার পর, কাবুল বিমানবন্দরের প্রায় ৯০ শতাংশ মেরামতির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মার্কিন সরকার দাবি করেছে প্রায় ১০০ জন মার্কিন নাগরিক আফগানিস্তানে আটকে রয়েছেন কিন্তু বহু আফগান নাগরিক যারা মার্কিন সরকারের সঙ্গে কাজ করেছেন তার গত মাসে দেশ ছেড়ে যেতে পারেননি। সেই সব মানুষ তালিবানের রোষানলে পড়ার ভয়ে দেশ ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

আফগানিস্তানে নিযুক্ত কাতারের বিশেষ দ্যূত এই দিনটিকে বিমানবন্দরের জন্য একটি ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছেন যেখানে আফগান মানুষের পাশাপাশি কাতারের দল একসাথে কাজ করে বিমানবন্দরকে আবার আন্তর্জাতিক উড়ানের জন্য উপযোগী করে তুলেছে।

যদিও এখনো জানা যায়নি উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফ বিমানবন্দরে আটকে থাকা নাগরিকরাই এই বিমানে দোহা পৌঁছেছেন কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com