শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

সিংহের গুহায় ঢুকে ভুল করেছে তালিবান এর মাশুল গুনতে হবে ওদের, হুঁশিয়ারি এনআরএফ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৬ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পঞ্জশির দখল করতে পারেনি তালিবান। শুধু তাই নয়, আফগানিস্তানের স্বঘোষিত প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌ এবং আহমদ মাসুদ পুরোপুরি সুরক্ষিত। নয়া বার্তা দিয়ে এমন দাবি করল ন্যাশনাল রেজিসটেন্স ফ্রন্ট (এআরএফ)। একই সঙ্গে তাদের হুঙ্কার, সিংহের গুহায় ঢুকে ভুল করেছে তালিবান, এর মাশুল গুনতে হবে ওদের। এমনই হুঁশিয়ারি দিয়েছে এনআরএফ।

এনআরএফ-এর শীর্ষ নেতা তথা মাসুদের মুখপাত্র আলি মাইসাম নাজারি বলেন, “আমরুল্লা সালেহ্‌ এব‌ং আহমদ মাসুদ দু’জনেই আফগানিস্তানে আছেন এবং তাঁরা সুরক্ষিত।” তিনি আরও বলেন, “দেশের বিপদে তাঁরা কখনওই দেশবাসীকে ছেড়ে যাবেন না। তালিবানের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে। কাবুলেও তালিব জঙ্গিদের মুখোমুখি হচ্ছেন মানুষ।

তালিবান যে দাবি করছে পঞ্জশির তারা পুরো দখলে নিয়েছে, তা সম্পূর্ণ ভুল বলেও দাবি করেছেন নাজারি। তাঁর কথায়, “পঞ্জশির এখনও মাথা নত করেনি। এখনও পঞ্জশিরের ৬০ শতাংশ আমাদের নিয়ন্ত্রণে।” এটা তাঁদের একটা রণকৌশল বলেও দাবি করেছেন নাজারি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, “সিংহের গুহায় ঢুকেছে তালিবান, এর মাশুল ওদের দিতেই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com