শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের যুদ্ধবিমানের অভিনব ব্যবহার! দোল খাচ্ছেন তালিবান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩২ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

আফগান  পর পর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আফগান যুদ্ধবিমান। তারই একটিকে দারুণ ভাবে কাজে লাগালেন তালিবানরা। একটি যুদ্ধবিমানের ডানায় দড়ি ঝুলিয়ে দোলনা বানিয়ে ফেললেন তাঁরা। তারপর তাতে চেপে আনন্দে দোল খেতে লাগলেন।

একজন দোল খেলেন আর একজন দোল দিলেন এবং বাকি কয়েকজন দাঁড়িয়ে উপভোগ করলেন। বৃহস্পতিবার এক সাংবাদিকের ক্যামেরায় এমনই ভিডিয়ো ধরা পড়েছে। আদিত্য রাজ কৌল নামে ওই সাংবাদিক ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। বন্দুক উঁচিয়ে থাকা তালিবানদের এমন ছবি সচরাচর চোখে পড়ে না।

যুদ্ধবিমানগুলি আফগান বায়ু সেনার এএন ৩২। কয়েক বছর আগে অবসর নিয়েছে। ফলে তারপর থেকে এই এয়ারফিল্ডে এ ভাবেই পড়ে রয়েছে।

সাংবাদিকের ওই ভিডিয়োর নীচে নানা মন্তব্য ভেসে এসেছে। কেউ তালিবানদের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়ে লিখেছেন, ওরা আসলে শৈশব পায়নি ছোটবেলাতেই হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছিল ওদের।

আর একজন আবার সকলকে সাবধান করে লিখেছেন, এদের নিয়ে হাস্যকর মন্তব্য করার আগে একবার ভাবুন। কারণ যিনি দুলছেন তিনিই হয়তো ভবিষ্যতের মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com