রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৫.০১ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ‘‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’’-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভাঙ্গা হাইওয়ে থানা কমপ্লেক্স ভবনে মাদারীপুর রিজিয়ন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ ওমর ফারুকের সভাপতিতে¦ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর রিজিয়নের সিনিয়র এ,এসপি সার্কেল নুরুল ইসলাম সিদ্দিকী। সভায় সড়কে সুষ্ঠভাবে যানবাহন চলাচলে কমিউনিটি পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করা হয়।

সুষ্ঠভাবে যাতে সড়কে যানবাহন চলাচল করে এজন্য ৩টি কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম ছিদ্দিকী বলেন, সড়কে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন,থ্রি-হুইলার ,নসিমন,করিমন নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। সড়কে শৃংখলা ফেরাতে কমিউনিটি পুলিশ সদস্যরা বিরাট ভুমিকা পালন করতে পারে। এজন্য তাদের কার্যক্রম বেগবান করতে হবে।

তিনি হাইওয়ে পুলিশকে সহায়তার জন্য কমিউনিটি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের নেতা বিকাশ মজুমদার,বিমল মজুমদার,শাহিনুর আলম,দীলিপ সরকার নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা,শ্রমিক নেতৃবৃন্দ,সাংবাদিক প্রমুখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com