রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৯ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের দুই আরোহী ও বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় ইকবাল নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি শাহী (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) নামীয় বাস লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের এক আরোহী নিহত ও একই গাড়িতে থাকা অপর অজ্ঞাত পরিচয়ের আরোহী গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সড়কের বাখরাবাদ গ্যাস অফিসের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল আরোহী ইকবাল। চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক ও হাইওয়ে পুলিশের ওসি জোবাইরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com