শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সতর্কতা প্রকাশ করেছে তুরস্ক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

কাবুল বিমানবন্দর সচল করতে তালিবানের সঙ্গে আলোচনা্র পাশাপাশি আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সতর্কতা প্রকাশ করেছে তুরস্ক।

তালিবান গতমাসে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তুরস্ক অন্যতম প্রথম দেশ যারা তালিবানের সঙ্গে আলোচনার আহবান জানায়। তবে এ সপ্তাহে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান সতর্কতার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার এরদোয়ান বলেন, “আপনারা জানেন এই মুহূর্তে এটাকে স্থায়ী বলা কঠিন হলেও একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা গঠিত হয়েছে”। তিনি বলেন, “আমরা জানিনা এই অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা কতদিন স্থায়ী হবে। আমাদেরকে এই প্রক্রিয়াটি সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে”।

ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেউ কেউ বলেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের দখল নেয়ার পর থেকে তালিবান, সরকারী কর্মকর্তা এবং অন্যান্য বিরোধীদেরকে হত্যা করছে।

এরদোয়ান বলেন কাবুল বিমানবন্দর পুরোপুরি চালুর ব্যাপারে তালিবান ও কাতারের মধ্যে আলোচনার অগ্রগতি হচ্ছে। তবে সতর্ক করে দিয়ে বলেন মূল বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যভাসোগলু বলেছেন তালিবান বিমানবন্দরের নিরাপত্তায় থাকাটা এখন বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে।

আফগানিস্তানে নেটোর ২০ বছরের সেনা উপস্থিতিতে তুরস্ক থাকার পরও বিমানবন্দর চালুর বিষয় নিয়ে তালিবান আংকারার সঙ্গে আলোচনা করছে। তুরস্ক হচ্ছে নেটোর একমাত্র মুসলিম সদস্য। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। ইউরোপিয়ান কাউন্সিলের সিনিয়র ফেলো আসলি আইদিন্তাসবাস বলেন, তুরষ্ক মনে করে আফগানিস্তান বিষয়ে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভয়েস অব আমেরিকাকে তালিবান মুখপাত্র বলেন তুরস্কের সেনাকে তারা দখলদার মনে করে এবং তা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন।

কাবুল বিমানবন্দর চালুর বিষয়টি ইউরোপিয়ান দেশগুলোর জন্যে এবং আফগানিস্তানে অবস্থানরত আমেরিকান নাগরিক ও আফগান নাগরিক যারা নেটো এবং পশ্চিমা দূতাবাসের সাথে কাজ করেছে তাদের সরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন কাবুল বিমানবন্দর চালুর ব্যাপারে তুরস্কের প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়াসে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।

নতুন আফগান সরকারের প্রতি আংকারার সতর্কতা এবং আফগানিস্তানের নারী ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতি তালিবানের আচরণ সম্পর্কে তাঁদেরকে সাবধান করার বিষয়গুলো ইংগিত দিচ্ছে যে তুরষ্ক ক্রমশ বুঝতে পারছে আফগানিস্তানের ব্যাপারে তাদেরকে পশ্চিমা শক্তিদের পাশে থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com