রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেবীদ্বারে ভূয়া ডাক্তার পরিচয়কারী স্ট্যাম্পে মুচলেকায় পেল ক্ষমা

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৪ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাজামেহার বাজারের ভূইয়া ফার্মেসী ও প্রেসক্রিপশন পয়েন্টের মালিক মোঃ সুমন ভূইয়ার ডাক্তার’র শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও দীর্ঘদিন যাবৎ নিজের নামের পাশে ডাক্তার ব্যবহার করে আসছিল বলে জানা যায়।

এমনকি ডাক্তার নামীয় তার প্রেসক্রিপশন প্যাডে নিজের নামে ডাক্তার ব্যবহার করার পাশা- পাশি ডি,এম,এ এবং এক্স-পি-টি ও মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত উল্লেখ করে সাধারণ জনগণকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহম্মদ কবীর বলেন,অভিযোগ পেয়ে আমি সরেজমিনে রাজামেহার বাজারে গত ০২-০৯-২০২১ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় চার সদস্যের টিম নিয়ে সরাসরি সরেজমিনে এসে সুমন ভূইয়ার নামের আগে ডাক্তার পরিচয়ের সত্যতা জানতে চাইলে সুমন ভূইয়া তার ডাক্তার পরিচয়ের সঠিক তথ্য দিতে অক্ষম হন।

পরে অভিযুক্ত ডাক্তার পরিচয় দানকারী সুমন ভূঁইয়া তাহার অপরাধ স্বীকার করে ৫ ইং সেপ্টেম্বর (রোববার)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৩ শত টাকার স্ট্যাম্পে মুচলেখা দিয়েছেন এবং আর কখনো নিজেকে ডাক্তার পরিচয় দেবেনা, এমনকি প্রেসক্রিপশনও লিখবে না শুধু ঔষধ বিক্রি করবে বলে স্বীকারোক্তি দেন। তবে সে আর পুনায় এমন কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

ওই দিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের নিকট জানতে চাইলে এক জন বলেন- শুনেছি সুমন ভূইয়া তার নামের আগে ডাক্তার পরিচয় দেওয়ার কারনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট মুচলেখা দিয়েছেন বলে জানা যায়। তবে সুমন ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন একটা মহল ষড়যন্ত্র করে আমার নামের আগে ডাক্তার বসিয়ে প্রেসক্রিপশন প্যাডে তৈরি করে আমাকে ফাঁসানো চেষ্টা করছে। যদিও ভূলে কোনো দিন করে থাকি, তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তার নিকট মুচলেখা দিয়েছি আর কোনো দিন এমন কাজ করবো না, শুধু ঔষধ বিক্রি করবে বলে সে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com