শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তান থেকে বাকি আমেরিকানদের বের করে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.৩৩ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজের একজন শীর্ষ কর্মকর্তা রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, আফগানিস্তানে রয়ে যাওয়া অবশিষ্ট আমেরিকানরা যদি দেশটি ছাড়তে চান, তাহলে তাদের সেখান থেকে নিয়ে আসার উপায় খুঁজে বের করবে যুক্তরাষ্ট্র। কিন্তু পররাষ্ট্র বিষয়ক একজন গুরুত্বপূর্ণ রিপাবলিকান আইনপ্রণেতা বলেছেন, তালিবান বিদ্রোহীরা কাবুল বিমানবন্দরে কাউকে প্রবেশ করতে বাধা দিচ্ছে।

সিএনএন এর ‘স্টেট অফ দ্যা ইউনিয়ন’ শোতে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রক ক্লাইন বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন আফগানিস্তানে প্রায় ১০০ আমেরিকান রয়েছেন। আফগানিস্তানে আল-কায়দার সন্ত্রাসী ও তালিবানের বিরুদ্ধে প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র সবশেষ সেনা সদস্যদের প্রত্যাহার করে নেবার পর প্রায় এক সপ্তাহ ধরে ঐসব আমেরিকান সেখানে রয়েছেন।

ক্লাইন বলেন, তারা যদি দেশটি ছাড়তে চায়, তাহলে আমরা সম্ভবত কাতারের বিমান পুনরায় চালু করার মাধ্যমে বা অন্য কোনো ভাবে তাদের বের করে আনার উপায় খুঁজে বের করবো। তিনি আরও বলেন, যেসব আফগান বছরের পর বছর যুক্তরাষ্ট্রের সেনাদের সাহায্য করেছেন, তাদেরকে তালিবান শাসনের অধীনে জীবন যাপন করা থেকে রক্ষা করতে এবং ঐ দেশটি থেকে চলে যেতে যুক্তরাষ্ট্র সাহায্য করার চেষ্টা অব্যাহত রাখবে।

কিন্তু বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ আইন প্রণেতা ও হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান রিপবালিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল ‘ফক্স নিউজ সানডে’ শোকে বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্রিফ্রিং এর উপর ভিত্তি করে তিনি বিশ্বাস করেন, গত সোমবার যুক্তরাষ্ট্রের সবশেষ সামরিক বিমানগুলো যখন কাবুল ছাড়ে, তখন শত শত আমেরিকান সেখানে রয়ে যান। এরপর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের কোন নাগরিক বের হননি বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাককল বলেন, তালিবান বিভিন্ন দাবি জানিয়ে বিমান ছাড়তে দিচ্ছে না। তিনি বলেন, তালিবান বিনিময়ে আফগান সরকারে তাদের নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বীকৃতি চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com