শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানে পরিবারের সামনে নৃশংসভাবে খুন অন্তঃসত্ত্বা আফগান পুলিসকর্মী

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

আফগানিস্তানে আবার প্রকাশ্যে এলো তালিবান অত্যাচারের ঘটনা। এবার এক অন্তঃসত্ত্বা মহিলাকে তার পরিবারের সামনে নৃশংসভাবে খুন করলো তালিবান।

সেন্ট্রাল ঘোর প্রদেশের ফিরোজকোহ অঞ্চলে, বাড়ি বাড়ি চিরুনিতল্লাশি চালানোর সময় বানু নেগার নামে এক আফগান মহিলা পুলিসকর্মীকে, তার স্বামী এবং সন্তানের সামনেই খুন করল তালিবানরা। ওই পুলিশকর্মী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  ওই মহিলার মুখ বীভৎসভাবে বিকৃত করে দেওয়া হয়েছে এবং কার্পেটের উপর পরে রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ। স্থানীয় তালিবান প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিলেও আতঙ্কে দিন কাটছে পরিবারের।

ঘটনাচক্রে কিছুদিন আগেই হেরাট অঞ্চলে মহিলারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। তাদের দাবি ছিল মহিলাদের অধিকার এবং সরকারে মহিলাদের অংশগ্রহণের সুযোগ। আফগানিস্তানে মহিলাদের নাগরিক অধিকার সুরক্ষিত রাখা দাবিতে গত শনিবারে কাবুলের রাস্তায় প্রতিবাদ করতে দেখা যায় মহিলাদের। সেই প্রতিবাদকেও কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে তালিবানরা।

যদিও তালিবানরা ক্ষমতা দখলের পর থেকেই বারবার করে এটা প্রমান করার চেষ্টা করেছে যে কুড়ি বছর আগের তালিবানি শাসনের সঙ্গে এইবারের বিস্তর ফারাক। কিন্তু কার্যক্ষেত্রে মহিলাদের উপর আক্রমণের ঘটনা আসলে অন্য কথা বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com