শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের পঞ্জশিরে হামলা বন্ধ হলে আলোচনায় বসতে রাজি, তালিবানকে শর্ত আহমেদ মাসুদের

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৫.১৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পঞ্জশিরে অনেকটাই ঢুকে পড়েছে বলে গলা ফাটাচ্ছে তালিবান। অন্যদিকে, পঞ্জশিরের দাবি, সবটাই তালিবানের প্রচার। এরকম এক অবস্থায় আফগানিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতাদের একাংশ পঞ্জশিরকে তালিবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। সেই বৈঠকে বসার ব্যাপারে সবুজ সংকেত দিলেন পঞ্জশিরের নেতা আহমেদ মাসুদ। তবে জুড়ে দিলেন একটি শর্ত। মাসুদের দাবি, পঞ্জশির ও আন্দারাব থেকে সরতে হবে তালিবানকে।

আহমেদ মাসুদ দলের এক ফেসবুক পোস্টে লিখেছেন, ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্স অব আফগানিস্তান নীতিগতভাবে বর্তমান সমস্য়ার সমাধন করতে তৈরি। রক্তপাত চাই না আমরা। দীর্ঘমেয়াদী শান্তির জন্য এনআরএফ লড়াই বন্ধ করতে রাজী। তবে তার জন্য তালিবানকেও পঞ্জশির ও আন্দারাবে তার হামলা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের বেশিরভাগ অংশ দখল করার পর এক পঞ্জশিরে গিয়েছে ঠেকে গিয়েছে তালিবান। আটের দশকে রাশিয়া ও নয়ের দশকে তালিবনারও তাদের ধাক্কা দিতে পারেনি। এবারও তারা কিছুই করতে পারেনি পঞ্জশিরের বিরুদ্ধে। রক্তক্ষয়ী সংগ্রামের আশঙ্কা করেই সম্প্রতি আফগানিস্তানের উলেমারা তালিবানের সঙ্গে মাসুদকে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তাতেই এবার সাড়া মিলল।

এদিকে, তালিবানের সঙ্গে লড়াইয়ে এককাট্টা পঞ্জশির। ১৫ অগাস্ট কাবুলের পতনের পরে আমরুল্লাহ সালেহ এবং আহমদ মাসুদ পাঞ্জশিরে শুরু করেন নর্দান অ্যালায়েন্স। ব্রিটেনের দৈনিক ডেইলি মেলের জন্য লিখতে গিয়ে সালেহ বর্ণনা করেছেন কিভাবে কাবুলের পতনের আগেই ধীরে ধীরে আফগান সরকারের নেতারা দেশের মানুষকে ফেলে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। কাবুলের পতনের দিন সকালে তিনি  যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার জন্য তিনি আশরাফ ঘানিকেও ঘুরিয়ে নিশানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com