রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় হেরোইন ও টাকাসহ দম্পতি গ্রেফতার 

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪৫ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ২০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৩ লাখ ৬ হাজার ১শ ৬০ টাকাসহ জুয়েল-মেরিনা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত জাকির হোসেন জুয়েল (৩০) উপজেলা সদরের লিচুবাগান পূর্বপাড়ার আশরাফুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মেরিনা আকতার (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকের আরও ৮ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টায় ওসি আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে এসআই এমদাদ হোসেন, এসআই রায়হান আলম, এসআই জাহাঙ্গীর আলম, এসআই শাহজাহান আলী, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ডুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ওই দম্পতিকে আটক করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারের পর ওই দম্পতির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com