সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মিয়ানমারকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১.৪৮ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্রস্তাব পাস করা হয়েছে শুক্রবার।

প্রস্তাবে মিয়ানমারের প্রতি রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। পাস করা প্রস্তাবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর নৃশংতার কারণে চার দশক ধরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর ঢল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রস্তাবে জাতিসংঘ তথ্যানুসন্ধানী প্রতিবেদন উল্লেখ করে বলা হয়, মানবাধিকার লংঘনের ঘটনা আন্তর্জাতিক আইনের অধীনে গুরুতর অপরাধ। প্রস্তাবে অবিলম্বে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সাথে নিজ দেশে ফিরে যাবার পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, এই প্রস্তাব দ্বিমুখী, বৈষম্যমূলক এবং রাজনৈতিক পরিকল্পনা প্রসূত।

এই প্রস্তাবটি পালনের ক্ষেত্রে আইনী বাধ্য-বাধকতা না থাকলেও আন্তর্জাতিক মতামতের ক্ষেত্রে এর বড় ধরনের প্রভাব রয়েছে। ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটির পক্ষে ১৩৪ দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৯টি এবং ভোটদানে বিরত থাকে ২৮টি দেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com